শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

করোনা: বাংলাদেশসহ গোটা বিশ্বের ভিসা বন্ধ করলো শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনা আতঙ্কে বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্য ভিসা স্থগিত করেছে শ্রীলঙ্কা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আর কাউকে ভিসা দেয়া হবে না বলে জানানো হয়েছে। তবে এ তালিকায় নেই সিঙ্গাপুর এবং মালদ্বীপ। শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার তা সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে।

 

এর আগে গতকাল বুধবার সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করে প্রতিবেশী দেশ ভারত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটির সরকার।

 

এছাড়া করোনা ভাইরাস (কেভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪শে মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023