শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পশ্চিম তীরে ১৩০০ ফিলিস্তিনি বসতি নির্মাণের অনুমতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ১ হাজার ৩০০ বাড়ি নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরায়েল। এর আগে সেখানে অবৈধভাবে তিন হাজারের বেশি ইসরায়েলি বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়।

ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণে ফিলিস্তিনিদের প্রাথমিক অনুমতি দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসায়েলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। সেসব এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেওয়া হয়।

গত বুধবার ওই একই কর্তৃপক্ষ ১ হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয় এবং আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।

এরপর ১২টি ইউরোপিয়ান দেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে প্রায় ৭ লাখ মানুষ সেখানে বসতি গড়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023