শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বগুড়ার ধুনটে মাটি খুঁড়লেই বের হচ্ছে ধোঁয়া, জনতার ভিড়

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বগুড়ার ধুনট উপজেলায় শ্যামগাতী সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা জায়গায় মাটির নিচ থেকে বের হওয়া ‘ভৌতিক ধোঁয়া’ দেখতে উৎসুক জনতার ভিড় ক্রমেই বাড়ছে। গতকাল শুক্রবার ভোর থেকে বের হওয়া ধোঁয়া দেখতে আসা মানুষের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী জানিয়েছে, শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক খণ্ড অকৃষি জমি। সেখান দিয়েই যাতায়াত করেন গ্রামের মানুষ। কয়েক দিন ধরে ওই পথ দিয়ে লোকজন চলাচল করার সময় প্রচণ্ড তাপ অনুভূত হয়। এতে স্থানীয়দের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে মাটি থেকে তাপ বের হওয়া স্থানে গর্ত করতে থাকে গ্রামের কিছু যুবক। এ সময় গর্তের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হওয়ার দৃশ্য চোখে পড়ে। মাটির নিচ থেকে বের হওয়া ধোঁয়ার সঙ্গে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে।

এ বিষয়টি তৎক্ষণাৎ পুরো এলাকা চাউর হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধরাও একনজর দেখতে এখানে ভিড় জমান। ঘণ্টার পর ঘণ্টা ধোঁয়ার দৃশ্য দেখতে থাকেন। মাটির নিচ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় এটাকে অনেকে ‘ভৌতিক’ অনেকে ‘অলৌকিক’ আবার অনেকে ‘আল্লাহ রাব্বুল আলামিনের খেলা’ বলে মন্তব্য করেন।

উপজেলার শ্যামগাতি গ্রামের বাসিন্দা শফিকুল আলম, নবির উদ্দিন ও তোজাম্মেল হকসহ অনেকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করেছিলাম মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। তবে বের হওয়া ধোঁয়ায় আগুন ধরানোর চেষ্টা করেছি, কিন্ত আগুন ধরেনি। কখনও ধোঁয়া বাড়ছে, আবার কখনও কমছে। মাটি থেকে কেন ধোঁয়া বের হচ্ছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এ বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়েছে।’

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় মোহন্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023