শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। এ টিকা ১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের দেয়া যাবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) শিশুদের (১২-১৭) জন্য এ ফাইজার-বায়োটেক কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, ‘বাংলাদেশকে আরো ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। টিকার এ অনুদানের ফলে বাংলাদেশের তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনাসহ সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেয়ার জন্য আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।

সর্বশেষ চালানসহ এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৫ কোটি ডোজ টিকা দিয়েছে। বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা মোট ১২১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র মিশন বলেছে, এ ভ্যাকসিন বিতরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে এক বিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন বিতরণ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেবে।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023