শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার আসামি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। এসময় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হন। আর কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

তখন পল্টন মডেল থানার ওসি জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023