শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নন্দীগ্রামে করলা গাছ উপড়ে ফেলল দূর্বৃত্তরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

রাতের আঁধারে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুলকুড়ি গ্রামে এক বিঘা জমিতে রোপণ করা করলা ও বেগুন গাছ উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা। করলা চাষির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই গাছগুলো উপড়ে ফেলা হয়েছে।
জানা যায়, উপজেলার মুলকুড়ি গ্রামের চাষি কাজল কুমার। তিনি গ্রামের মাঠে অন্যের এক বিঘা জমি বর্গা নেন। সেই জমিতে করলা ও বেগুন গাছ রোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু রাতের বেলায় কে বা কারা এক বিঘা জমির সব গাছ উপড়ে ফেলে দেয়। সকালে চাষি কাজল জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নষ্ট করে ফেলা হয়েছে।
করলা চাষী কাজল বলেন, আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে অন্যের এক বিঘা জমি বর্গা নিয়ে করলা বেগুন চাষ করেছি। আমার যা পুজিঁ ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। আমার করলা ক্ষেতে পূর্ব শত্রুতার জেরেই রোপণকৃত গাছগুলো উপরে ফেলেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিলো। এখন দেখছি সবই গুড়েবালি।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, কে বা কাহারা কৃষক কাজলের করলা ও বেগুন গাছ উপরে ফেলেছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগীতা করা হবে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023