শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

তৃতীয় ধাপে এইচএসসির ফরম পূরণ শুরু, অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

তৃতীয় দফায় শুরু হয়েছে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ দফায় আজ রোববার থেকে এইচএসসি’র ফরম পূরণ শুরু হয়ে চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

শিক্ষা বোর্ডের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এসএমএস পাঠানোর সময় আজ ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়। এটি তৃতীয় ধাপে সময় বাড়ানো হয়েছে।

এ বছর পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023