শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া এলাকায় এক গৃহিণীর তিন সন্তান জন্ম নিয়েছে। তাদের মধ্যে দুটি ছেলে আর একটি মেয়ে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়।

শিশুদের মা রেখা খাতুন ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।

রেখা জানান, তার স্বামী আগে পাবনা জেলার রূপপুর এলাকার ইপিজেডে চাকরি করতেন। করোনায় ওই চাকরি হারানোর পর থেকে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এমন অবস্থায় প্রথম গর্ভজাত তিন সন্তান একসঙ্গে পেয়ে সবাই খুশি।

ওই তিন শিশুর বাবা সাগর বলেন, ‘তিন সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি। এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, ‘লালপুরে এই প্রথম এক সঙ্গে তিন শিশুর জন্ম হলো। মা-শিশু চার জনই সুস্থ আছেন।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023