শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে আসামে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ভারতের আসাম অঙ্গরাজ্যের বারাজ গ্রামে বিক্ষোভ করেছেন ১০ হাজারের অধিক মানুষ। বাংলাদেশে সংখ্যালঘু জনগণের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা। এসময় তারা বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে। এমনকি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকার প্রস্তাবও দিয়েছেন অনেকে।

বিক্ষোভটি আয়োজিত করে বিশ্ব হিন্দু পরিষদ। সেখানে অংশ নেয় সেবাশ্রম সংঘ, সংকর মঠ, গুরিয়া মঠ, বজরং ডাল, আরএসএস-এর নারী শাখা।

এতে অংশ নেওয়া করিমগঞ্জ জেলার বিজেপি নেতা রঞ্জন দাস বলেন, পাকিস্তানের মতো করে বাংলাদেশের সঙ্গে ভারত যদি সবরকম বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশিরা চরম সংকটে পড়ে যাবে। সেইসঙ্গে বাংলাদেশের খাদ্য পণ্যের সবচেয়ে বড় গ্রাহক ভারত। আমরা সেসব পণ্য বয়কট করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর এ বিষয়ক একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে কড়া বার্তা পাঠানো হয়। এতে হিন্দু ধর্মাবলম্বীরা কোনো বিপদে পড়বে না বলে মনে করি আমি।

করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি শুভ্রত ভট্টাচার্জ বলেন, বাংলাদেশ ভুলে গেছে যে, পাকিস্তানের হাত থেকে তাদের ভারত রক্ষা করেছে। তাদের একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৭১ সালে আমরা যুদ্ধ জয় করেছি। আমরা চাইলে পুরো বাংলাদেশ ভারতের অংশ করতে পারতাম। তাই বাংলাদেশে যারা হিন্দুদের ওপর হামলা করছেন তাদের সবার বুঝা উচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023