শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ট্রেনে শিশুদের কেক-চকলেট উপহার দিলেন রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৮ অক্টোবর) কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে একতা এক্সপ্রেস ট্রেনে শিশু যাত্রীদের মাঝে রেলমন্ত্রী এ উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক ধরনের চকলেট।

বিতরণ শেষে রেলমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, অপরাধীরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ড করে বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। শিশুদের উপহার দেওয়ার মাধ্যমে শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানানো আমাদের উদ্দেশ্য। এছাড়াও শিশুদের উপহার দেওয়ার মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি করাও আমাদের উদ্দেশ্য।

বিতরণ শেষে রেলমন্ত্রীসহ অন্যরা স্টেশনে মুজিববর্ষ উপলক্ষে দুটি কোচ দিয়ে বানানো মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণ রেল জাদুঘর পরিদর্শন করেন।

এর আগে সকালে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সর্বকনিষ্ঠ শহীদ শেখ রাসেলে ৫৮তম জন্মদিন উপলক্ষে রেলভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রেলমন্ত্রীসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023