শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় প্রেমিকার মৃত্যুতে প্রেমিকের আত্মহত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেন নাহিদা খাতুন (১৮) নামের একজন তরুণী। পরে প্রেমিকার মরদেহ দেখে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন প্রেমিক জাকারিয়া হাসান (২০)। তার দুই হাঁটু ভেঙে গেছে।

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

জাকারিয়া হাসান (২০) কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের রুহুল আমিনের ছেলে। আর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যাওয়া নাহিদা খাতুন জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় জাকারিয়া ও নাহিদা খাতুনের। পরিচয় এক পর্যায়ে প্রেমের সস্পর্কে রূপ নেয়। জাকারিয়া রোববার কুষ্টিয়া থেকে বগুড়ায় এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন। এক পর্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। নাহিদা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করার কারণে শহরের বৃন্দাবন পাড়ায় সানজিদা ছাত্রী নিবাসে থাকেন। ছাত্রী নিবাসে ফিরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পড়ে অসুস্থ হয়ে পড়লে বান্ধবীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জাকারিয়া। নাহিদার পরিবারের সদস্যরাও সন্ধ্যার মধ্যেই হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান নাহিদা। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের চতুর্থতলা থেকে লাফ দেন জাকারিয়া। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার দুই পায়ের হাটুঁ ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রেমিক-প্রেমিকা ঝগড়া করে একজন আত্মহত্যা করেছেন। আরেকজন আত্মহত্যার উদ্দেশ্যে চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়লেও প্রাণে বেঁচে গেছেন। নাহিদার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023