দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও উত্তর কোরিয়ার সেনাদের শক্তি প্রদর্শন !

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

উত্তর কোরিয়া অতীতে অনেক দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে এবং এখন দেশটির নেতা কিম জং উন সামনে মারাত্মক খাদ্য সংকট হতে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সেনারা। বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিওতে উত্তর কোরিয়ার সেনাদের খালি হাতেই শক্তি প্রদর্শন করতে দেখা গেছে।

রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত ওই সামরিক প্রদর্শনী মঞ্চে বসে দেখছিলেন কিম জং উন ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতারা। ওই ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা হাত আর মাথা দিয়ে ইট এবং টাইলস ভেঙে ফেলছে। এছাড়া সেনাদের শরীরে বাঁধা শিকড় ভেঙে ফেলতে দেখা গেছে। দেখা গেছে শরীরের চাপে লোহার রড বাঁকা করে ফেলতে। সেনাদের এসব কসরত দেখে ভিডিওতে কিম জন উনকে বেশ সন্তুষ্টও মনে হচ্ছিল বলে বিবিসি জানিয়েছে।

উত্তর কোরিয়া ইস্পাত কঠিন মুষ্টিতেই দেশকে রক্ষা করতে পারে, শত্রুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
কয়েক দিন আগেও অত্যাধুনিক বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাইয়ে সিরিজ পরীক্ষার অংশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সত্য হলে পূর্ব এশিয়ার সামরিক সমীকরণ বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সামরিক সরঞ্জামের দিক দিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রদর্শন করতেই নতুন পরীক্ষা চালানো হয় বলে দাবি দেশটির।

এদিকে অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে হুঁশিয়ারিও দিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উন বলেছেন, তিনি শত্রুতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র কর্মসূচি জোরদার করার অনুমোদন দেবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023