শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভূঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভূঁইয়া (৬৫), তার ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভূঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভূঁইয়া (৩৫) ও প্রতিবেশী চাঁন চন্দ্র ভূঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভূঁইয়া (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজামণ্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভূঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভূঁইয়া, প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এক পর্যায়ে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান।

আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভূঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023