শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

শাস্তির রায় শুনেই কাঠগড়া থেকে দৌড়ে পালালেন আসামি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আদালতে শাস্তির রায় শুনেই কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে গেছেন এক আসামি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ঘটনাটি ঘটেছে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম মোহাম্মদ হাসেম মাঝি (৬০)। তিনি নোয়াখালীর সদর উপজেলার মৃত নাছির মিয়ার ছেলে।

জানা গেছে, একটি চেক প্রতারণা মামলার রায় শুনতে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে হাজির হয়েছিলেন হাসেম মাঝি। যথারীতি মামলার এতদিন কার্যক্রম শেষে বিচারক রায় পড়ে শোনান। রায়ে হাসেম মাঝিকে চেকের ২২ লাখ টাকা পরিশোধের পাশাপাশি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আর এই রায় শোনা মাত্রই কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।

কোর্ট সূত্রে জানা যায়, চেক প্রত্যাখ্যানের মামলায় বিচারক আসামি হাসেম মাঝিকে বিনাশ্রম কারাদণ্ড ও চেকের ২২ লাখ টাকা পরিশোধ করতে বলেন। পরে কাঠগড়া থেকে আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামি দৌড়ে কাঠগড়া থেকে বের হয়ে পালিয়ে যান। আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় ছিলেন। পরে আসামি কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান।’

এ বিষয়ে জেলা কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, ‘পুলিশ সদস্যরা তো কোর্টে থাকেন। বিষয়টি আমিরা খতিয়ে দেখছি। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023