শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

যেভাবে কিনবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের দামামা। আর মাত্র ১৩ দিন, এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ইতোমধ্যেই শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসরটির টিকিট বিক্রির কার্যক্রম। ক্রিকেট প্রেমীদের সুসংবাদটি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইটে প্রবেশ করে কেনা যাবে টিকিট। ওমানে অনুষ্ঠেয় বাছাইপর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আর আরব আমিরাতে সুুপার টুয়েলভের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আর বাছাইপর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

মাঠে দর্শক ফেরানোর বিষয়টি নিয়ে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিওফ এলারডিস বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফিরতে যাচ্ছে, তাই আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করার আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইতিমধ্যেই আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন পালনের পর কোভিড-১৯ পরীক্ষা হবে টাইগারদের। করোনা টেস্টে সবাই নেগেটিভ এলে সুযোগ মিলবে অনুশীলন করার। তিন দিন অনুশীলনের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে এরপর সংযুক্ত আরব আমিরাতে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলটি। আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ম্যাচ দুটি হবে ১২ ও ১৪ই অক্টোবর।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023