শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৪

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৪ জন আর মারা গেছেন ১৮ জন।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন আর মোট মারা গেলেন ২৭ হাজার ৫৯১ জন।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার মোট নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ২৩৬টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ২৭ হাজার ৬০৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৯১ হাজার ৮১৫টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ আটজন আর নারী ১০ জন।

দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭০০ জন আর নারী মারা গেলেন ৯ হাজার ৮৯১ জন।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে একজন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন সাতজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের তিনজন আর রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের রয়েছেন একজন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন দুইজন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023