শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

দেশে ৫ কোটি ১২ লাখের বেশি ডোজ টিকা প্রয়োগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সারাদেশে এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮৪ লাখ ২ হাজার ৪৩৮ জন, আর নারী ১ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫১০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ৯৮ লাখ ২০ হাজার ১৮ জন পুরুষ এবং ৭৩ লাখ ৫১ হাজার ৭৮৯ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৬৬২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ২ লাখ ১২ হাজার ১০৫ ডোজ।

এছাড়া সিনোফার্মের ৩ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৪ ডোজ এবং মডার্নার ৫১ লাখ ২৬ হাজার ৪৫৪ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023