ভবানীপুরে ভোটে এগিয়ে মমতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ডেস্ক রিপোর্ট
ভোট গণনা চলছে ভবানীপুর উপনির্বাচনের। ইভিএম গণনার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা ব্যানার্জী। মোট ২১ রাউন্ড গণনা হবে। এর পরই ফল প্রকাশ।

পোস্টাল ব্যালট গণনাও এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী। ৭৭৫ পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে এরইমধ্যে। অন্যদিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা। দু’টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল। শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী জাকির হুসেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023