শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দিল্লিতে মুসলিম হত্যার নিন্দা জারিফের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

দিল্লি সহিংসতার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ টুইট করায় ক্ষুব্ধ ভারত। তাদের ক্ষোভের কথা জানিয়ে দিতে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনিকে মঙ্গলবার তলব করে তারা। এ সময় তার কাছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়। দিল্লি সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দেয়া হয় তাকে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, দিল্লি সহিংসতায় কমপক্ষে ৪৭ জন নিহত হন। মিডিয়ায় যেসব খবর আসছে তাতে মুসলিমদের ওপরই বেশি অত্যাচার করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।

 

 

তিনি এমন ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন দুর্বৃত্ততা বলে আখ্যায়িত করেছেন। সব ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারত সরকারের প্রতি। এর জবাবে মঙ্গলবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করে জানিয়ে দেয়া হয়, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সূত্র বলেছে, দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করে তার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023