ভারতে গেলো ৮৭ টন ৮৪০ কেজি ইলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে গত দুই দিনে ৮৭ টন ৮৪০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত দুই লাখ ৯ হাজার কেজি (২০৯ মেট্রিক টন) ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে। এর আগে বুধবার গেছে ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।

উৎপাদন কমে যাওয়ার কারণে ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। তবে গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালানে ৭৮ হাজার ৮৪০ কেজি ও বৃহস্পতিবার দ্বিতীয় চালানে ২০৯ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে।

তিনি আরও বলেন, ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতো অল্প সময়ের মধ্যে রপ্তানিকারকরা কীভাবে এত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করতে পারবে সেটাই ভাবনার বিষয়।

বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির দ্বিতীয় চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023