শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাকিস্তানে এবার বোর্ড পরীক্ষায় ফেল করবে না কোনো শিক্ষার্থী!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানে এবার বোর্ড পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলেও পাস করিয়ে দেয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদের সভাপতিত্বে গতকাল সোমবার ইন্টার-প্রভিন্সিয়াল এডুকেশন মিনিস্টারস কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল করে, তাহলে তাকে শতকরা ৩৩ ভাগ নম্বর দেয়া হবে। বৈঠকে মন্ত্রীরা মত দেন করোনা মহামারির কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের (এসএসসি এবং এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জটিলতার মুখে পড়েছে শিক্ষার্থীরা। এজন্য তাদেরকে ছাড় দেয়া উচিত।
শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত বলেছেন, কোনো শিক্ষার্থী যেকোনো বিষয়ে শতকরা ৩৩ নম্বর অর্জনে ব্যর্থ হলেই তাকে ৩৩ নম্বর দেয়া হবে। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সবার সম্মতিতে।

তিনি আরও বলেন, সিন্ধুসহ সব প্রদেশের শিক্ষামন্ত্রীরা এই বৈঠকে সশরীরে এবং অনলাইনে যোগ দিয়েছিলেন এবং তারা মত দিয়েছেন। তবে পরীক্ষার সিলেবাস কমিয়ে আনা বা পরীক্ষার নির্ধারিত সময়সীমা পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023