শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া শহরে মোটা চাকার অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শহরে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে৷ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শফিউল হোসেন।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শহরে যানযট ও জনদুর্ভোগ কামানোর উদ্দেশ্য মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবেনা। এজন্য শহরে চারটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের চেকপোস্ট থাকবে।

স্থানগুলো হচ্ছে- ইয়াকুবিয়া মোড়, দত্তবাড়ি মোড়, এসপি ব্রিজ ও সেউজগাড়ী আমতলী মোড়। পাশাপাশি কেউ নিয়ম ভেঙে শহরে প্রবেশ করলে সেই সব যানবাহন আটক করা হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যানযট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো আমাদের মূল লক্ষ্য। এজন্য করনীয় সব কাজ করা হবে।

তিনি আরও জানান, মোটা চাকার অটোচালকদের সতর্ক করতে শহর জুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা মাইকিং এর মাধ্যমে প্রচারণা করেছি পাশাপাশি চেকপোস্ট গুলোতে বড় ব্যারিকেড পোস্টারিং করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023