গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এনআরবিসি ব্যাংক লিঃ শাখার উদ্বোধণ করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি।
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এনআরবিসি ব্যাংক চক গোবিন্দগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ব্যাংকের সভাপতি এস এম পারভেজ তমাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ, পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, ব্যাংকের গাইবান্ধা জোনাল ম্যানেজার রিপন নেওয়াজ, গোবিন্দগঞ্জ উপ-শাখার ব্যাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম।