শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বৃষ্টির আশায় মেয়েদের নগ্ন করে ঘোরানো হলো গ্রামে!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চাই বৃষ্টি। এ জন্য অন্তত ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। খবর আনন্দবাজার অনলাইনের।

এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতোমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রোববার। তিনি বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন এক দল নারী। দামোর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, ওই মেয়েদের বাড়ির লোকও এ ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023