শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ইরাকে আইএসের হামলায় ১৫ পুলিশ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে একটি তল্লাশিচৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কিরকুক প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-রাশাদ জেলার সাতিহা শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

পুলিশ জানায়, জঙ্গিরা রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে তল্লাশিচৌকির সামনে তিনটি পুলিশ যান ধ্বংস করেছে।

আইএস তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় আইএস জঙ্গিদের তৎপরতা রয়েছে এবং এই জঙ্গিরাই হামলায় জড়িত বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।

শনিবার কিরকুকে আরেকটি তল্লাশিচৌকিতে জঙ্গি হামলায় কমপক্ষে ৫ পুলিশ প্রাণ হারান।

২০১৪ সালে ইরাকের বিভিন্ন এলাকা দখল করে নিয়েছিল আইএস। ২০১৭ সালের শেষের দিকে জঙ্গি সংগঠনকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক সরকার।

তখন থেকেই আইএস সদস্যরা ইরাকের বিভিন্ন অংশে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023