শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাঞ্জশির ঘিরে ফেলেছে তালেবান, চলছে তীব্র লড়াই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে বলে প্রতিবেদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এছাড়া ওই এলাকায় তালেবান ও প্রতিরোধ বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

পাঞ্জশিরের আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) এক মুখপাত্র দাবি, তালেবান যোদ্ধারা কাপিসা প্রদেশ ও পাঞ্জশিরের সীমান্তবর্তী দ্বারবান্দ উপত্যকায় পৌঁছে গেলেও তাদের হটিয়ে দেয়া হয়। তালেবানের পক্ষ থেকে তীব্র লড়াইয়ের কথা জানানো হয়েছে।

এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি শনিবার এক টুইট বার্তায় বলেন, আফগানিস্তানের শক্ত ঘাঁটির প্রতিরক্ষা ভাঙা সম্ভব নয়।

তালেবানের পক্ষ থেকে পাঞ্জশিরে তুমুল লড়াই চলার কথা বললেও অগ্রগতি ধীর বলে জানিয়ে তাদের দাবি, রাজধানী বাজারাক অভিমুখী সড়ক এবং প্রাদেশিক গভর্নর কম্পাউন্ডে ল্যান্ডমাইন স্থাপন করে রাখায় অগ্রগতি বেশ ধীর। তালেবানের একটি সূত্র বলেছে, মাইন নিষ্ক্রিয় করা এবং হামলা একই সঙ্গে চলছে।

সরকার ঘোষণায় বিলম্ব আর পাঞ্জশিরে তুমুল লড়াইয়ের কারণে অনেকেই মনে করছেন তালেবান আফগানিস্তানের শক্ত এই ঘাঁটি দখলের আগে হয়তো সরকার ঘোষণা করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023