শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাঞ্জশির নিয়ে ধোঁয়াশা, নিয়ন্ত্রণে কে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে ধুয়াশা দেখা দিয়েছে। উভয় পক্ষেরই দাবি এই উপত্যকার নিয়ন্ত্রণ তাদের হাতে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে দেখা যায়, চারদিন ধরে চলমান এই লড়াইয়ে এ পর্যন্ত শতাধিক নিহত হয়েছেন। এছাড়া লড়াইও অব্যাহত রয়েছে।

তবে তালেবান বাহিনীর দাবি, পাঞ্জশিরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পতন হয়েছে এবং প্রদেশটি এখন তাদের নিয়ন্ত্রণে।

তালেবান বাহিনীর এক কমান্ডার বলেন, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমরা পুরো আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি। বিদ্রোহীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।

অন্যদিকে, এনআরএফ জানিয়েছে- পাঞ্জশিরের দখল নিতে আসা সশস্ত্র তালেবান রক্ষীরা পিছু হটেছে এবং যারা এখনও রয়ে গেছে, তারা দ্রুত আত্মসমর্পণ করবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এনআরএফের মুখপাত্র আলি নাজারি পরিস্থিতি সম্পর্কে বলেন, পাঞ্জশিরের দখল নিতে আসা তালেবান বাহিনীর একটি অংশ ইতোমধ্যে পিছু হটেছে এবং কয়েকশ তালেবান রক্ষী আটকা পড়েছে। আটকা পড়া এই রক্ষীরা জানিয়েছে, তারা আত্মসমর্পণ করতে চায়। এই মুহূর্তে (পাঞ্জশিরে) এ বিষয়ক আলোচনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023