শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ছাত্রকে বলাৎকারের পর হত্যা
সোনাগাজীতে লম্পট মাদ্রাসা শিক্ষকের ফাঁসি দাবি
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

জেলার সোনাগাজীর চরলক্ষ্মীগঞ্জ হাফেজ সামছুল হক নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রায় ৩৫ ছাত্রকে বলাৎকার করা হয়েছে। বলাৎকারের পর ছাত্র আরাফাত হোসেন হত্যা মামলার আসামি মাদ্রাসার শিক্ষক মো. মোশারফ হোসেন আদালতে ২৬ আগস্ট ১৬৪ ধারায় জবানবন্দিতে চাঞ্চল্যকর এ তথ্য প্রদান করেন। তিনি সাত বছরে মাদ্রাসার ছাত্রদের যৌন নির্যাতনের কথা আদালতে অকপটে স্বীকার করেন।

মামলার আসামি চরলক্ষ্মীগঞ্জ হাফেজ সামছুল হক নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক মো. মোশারফ হোসেন ও নূর আলী আরাফাতের ছাত্রদের যৌন নির্যাতনের বিষয়ে অধিক তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানার ওসি ও দাগনভূঞা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এদিকে এসব লম্পট মাদ্রাসা শিক্ষকের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয় ইউপি সদস্য আবু ইউছুফ, মাদ্রাসার সভাপতি হাফেজ আবুল বাশার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাচ্চুসহ এলাকাবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে বলাৎকারের পর ছাত্র আরাফাত হোসেন হত্যা মামলার তদন্ত করে রায় দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

২৬ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন শিক্ষক মোশারফ হোসেন। জবানবন্দিতে মাদ্রাসায় বিভিন্ন সময় ছাত্রদের যৌন নির্যাতনের কথা স্বীকার করে তাদের নামও প্রকাশ করেন তিনি।

তার যৌন নির্যাতন থেকে রেহাই পায়নি ওই মাদ্রাসার ছাত্র মামাতো ভাইও। আদালতে জবানবন্দিতে মোশারফ হোসেন জানান, তিনি ২০১১ সালে চরলক্ষ্মীগঞ্জ হাফেজ সামছুল হক নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যোগদান করেন। তিনি হেফজখানা ও এতিমখানা পরিচালনার দায়িত্বে ছিলেন।

২০১৪ সাল থেকে বিভিন্ন সময় কৌশলে মাদ্রাসার কোমলমতি শিশুদের যৌন নির্যাতন করেন তিনি। নিহত ছাত্র আরাফাত হোসেনকে ইতোপূর্বে পাঁচবার বলাৎকার করেন। ২২ আগস্ট রাতে আরাফাতকে বলাৎকার করার পর তার বাবাকে জানিয়ে দেবে বললে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি আরও জানান, মাদ্রাসার প্রায় ৩৫ ছাত্রকে যৌন নির্যাতন করেছেন।

বর্তমানে অধ্যয়নরত ছয়জন ছাত্রকে যৌন নির্যাতন করেছেন। মাদ্রাসার অধ্যক্ষ মো. মোশারফ হোসেন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার কাঁঠাল ডাঙ্গুরী গ্রামের আবদুল আজিজের ছেলে।

মঙ্গলবার বিকাল থেকে আদালতের আদেশ অনুসারে ঘটনার অধিকতর তদন্ত শুরু করেছেন বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম।

উল্লেখ্য, ২২ আগস্ট রাতে উপজেলার চরলক্ষ্মীগঞ্জ হাফেজ সামছুল হক (র.) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র আরাফাত হোসেনকে (৯) বলাৎকারের পর হত্যা করে মাদ্রাসার সামনে প্রবাসী মিজানুর রহমানের একটি ডোবায় লাশ ফেলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023