শিরোনাম :
​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা

শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ রানা মণ্ডল (৪০) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়মাইল এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটক রানা মণ্ডল উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া পূর্বপাড়া গ্রামের মৃত বারী মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রানা মণ্ডলের চলাফেরা ও বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারি চালিয়ে আসছিল গোয়েন্দা পুলিশ। সম্প্রতি তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নয়মাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে আটক করা হলে তার কাছে থাকা হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রানা মণ্ডল এলাকায় বিভিন্ন পরিচয়ে চলাফেরা করতেন। কখনো সিএনজি চালক, কখনো রাজনৈতিক কর্মী, আবার কখনো অন্য পেশার পরিচয় দিয়ে তিনি এলাকায় অবস্থান করতেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনি আটক হয়েছেন বলে তারা জানান। এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে শাজাহানপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে একই এলাকা থেকে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছিল। ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন তারা।
স্থানীয়রা মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তবে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023