শিরোনাম :

​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে ২৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাসেল (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন) শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্নাচাপর গ্রামে অভিযান পরিচালনা করে।  অভিযানকালে মাদক কারবারি রাসেলের নিজ বসতবাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ধৃত আসামি মোঃ রাসেল (২২), বগুড়া জেলার শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্নাচাপর গ্রামের আঃ বাছেদের ছেলে। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023