শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বাবার পকেট থেকে ১ টাকা চুরি, কেটে ফেলতে হলো ছেলের সব আঙুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

না বলে বাবার পকেট থেকে ১ টাকা নেওয়ার অপরাধে ভয়ংকর শাস্তি পেয়েছে ছেলে। চিকিৎসা করাতে গিয়ে কেটে ফেলতে হল ওই বাচ্চাটির হাতের সবকটি আঙুলও। এ ঘটনার পর অভিযুক্ত সেই বাবা এখন পলাতক। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির পশ্চিম সিংভূমে এ ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টাইমসের।

খবরে বলা হয়, বাবার পকেট থেকে এক টাকা না বলে নিয়েছিল। ১২ বছর বয়সী ছেলের এই অপরাধে বাবা এতটাই রেগে গেলেন যে, প্রথমে ছেলেকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ছেলের দু’হাত ডুবিয়ে দিলেন ফুটন্ত পানিতে। বাবার কাণ্ডজ্ঞানহীন এ কাজের চরম পরিণতি দিতে হল ১২ বছরের ছেলেটিকে। গরম পানিতে হাত ডুবিয়ে দেওয়ার ফলে শিশুটির হাতের অবস্থা এমন হয়ে যায় যে, বাচ্চাটির ১০টি আঙুলই কেটে ফেলতে হয় চিকিৎসকদের।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সেই পাষণ্ড বাবা পলাতক। অভাবের সংসার হওয়ায় ছেলেটির মাও সন্তানের যথাযথ চিকিৎসা করাতে পারেননি। এলাকার মানুষের সহায়তায় সদর হাসপাতালে বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসা চলাকালে ডাক্তাররা দেখতে পান বাচ্চাটির হাতে সংক্রমণও বাড়ছে। যাতে কোনও বড় বিপদ না হয়, সে কারণে ছেলেটির হাতের ১০টি আঙুলই কেটে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023