শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৮’র কম বয়সীরা এক ঘণ্টার বেশি গেম খেলতে পারবে না: চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

এখন থেকে চীনে ১৮ বছরের কম বয়সীরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে। এর বেশি খেলতে পারবে না। এছাড়াও ৬ এবং ৭ বছরের শিশুদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, শিশুদের অনলাইন গেমে আসক্তি কমাতে এবং শিক্ষার্থীদের ওপর যে চাপ পড়ে তা কমিয়ে আনার চেষ্টা হিসেবেই এমন কঠোর পদক্ষেপ নিল চীন।

আগে চীনের শিশুরা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত।

চীনের ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নতুন আইনে সাপ্তাহিক ছুটির দিন ও সাধারণ ছুটির দিনগুলোতে শিশুরা মাত্র এক ঘণ্টা গেম খেলতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। অন্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে একটি ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেম খেলা যাবে। এই সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে গেমিং সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023