শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তান ছাড়লো মার্কিনিরা, আনন্দে তালেবানরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী কাবুল থেকে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পরই জয় উদযাপন করতে দেখা গেছে তালেবানকে। আকাশে গুলি ছুড়ে আফগান সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। এর আগে তালেবান দেশের নিয়ন্ত্রণ নিলেও যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু অবশেষে বিমানবন্দরের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে।

আফগানিস্থান ছাড়লো আমেরিকার সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি। এর মাধ্যমে ২০ বছরে ধরে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের সমাপ্তি ঘটলো।

গতকাল রাতে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি এ তথ‌্য জানান। তার এ ঘোষণার পরই কাবুলে আনন্দে মেতে ওঠে তালেবানরা।

ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেনজি এর আগে এক ঘোষণায় জানিয়েছেন, গত ১৪ আগস্ট অর্থাৎ তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬ হাজার মার্কিন নাগরিক রয়েছে।

এদিকে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তালেবান। এক ঘোষণায় তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তান এখন পুরোপুরি স্বাধীন। কাবুলে স্থানীয় সময় সোমবার মধ্যরাতের কিছু সময় আগে হামিদ কারজাই বিমানবন্দর ছেড়েছে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট সি-১৭। এ সময় কড়া নিরাপত্তা জারি ছিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় জানান, ৩১ আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের নাগরিক এবং সেনা সদস্যদের সরিয়ে নেবে। সেই সময়সীমার মধ্যেই লোকজনকে সরিয়ে নেওয়া হলো।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। নাইন ইলেভেনের ঘটনার ২০ বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023