শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আইএসকে’র ওপর পাল্টা হামলার পরিকল্পনা করতে নির্দেশ বাইডেনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কাবুলে হামলাকারীদের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জঙ্গিবাদী আইএসকে সংগঠনের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যম দুইটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কমান্ডারদের আইএসকে সংগঠনের সম্পদ, নেতৃত্ব এবং সুযোগ-সুবিধায় আঘাত হানার অপারেশনাল প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা আমাদের পথ খুঁজে নেব। বড় সামরিক অভিযান ছাড়া, তাদের খোঁজার পথ বের করব।

এদিকে কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) আরো হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা সতর্ক আছেন বলেন জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাকেঞ্জি। শুক্রবার (২৭ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই যুক্তরাষ্ট্র নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময়সীমা বাড়াননি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেছেন, হামলা সত্ত্বেও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023