শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

একদিনে ভারতে মৃত্যু বেড়ে সাড়ে ৬০০ ছুঁই ছুঁই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন, মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এর আগে মঙ্গলবার দেশটিতে ২৫ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছিলেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছিল ৩৫৪ জনের।

সোমবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন, মৃত্যু হয় ৩৮৯ জনের।

রোববার দেশটিতে ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয় ৪০৩ জনের।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ১২ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৪০ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ৫৪৯ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023