শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিশ্বে ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ।

 

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৭৪১ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৬৩ হাজার ৯১৭ জনে।

 

বুধবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেখা যায়, গত একদিনে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিন হাজার। আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি।

 

এদিকে বিশ্বে দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন এবং মারা গেছেন ১ হাজার ১৩০ জন।

 

অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১০৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৮ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ২৫২ জনের।

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।

 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৭ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ১৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023