শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হাইতিতে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ হাজার ৯শ ১৫ জন। বেঁচে যাওয়া লোকজন খাবার, আশ্রয় এবং চিকিৎসা সংকটে ভুগছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উল্লেখ্য, গত শনিবার সকালে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। প্রাথমিক কয়েকজনের মৃত্যু ও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে অল্প সময়ের ব্যবধানে সব হিসেব পাল্টে যায়। দ্রুতই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা, সে সঙ্গে নিখোঁজও।

 

ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জনগণকে সংহতি দেখানোর আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023