শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

কাবুল বিমানবন্দর ছেড়ে আসা মার্কিন বিমানে দেহাবশেষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুল এয়ারপোর্ট থেকে সোমবার ছেড়ে আসা একটি মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে। এ খবর দিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

 

পত্রিকাটি জানিয়েছে, বিমানটি কোনমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।

 

গতকাল কাবুল বিমানবন্দরের একটি ভিডিওচিত্রে দেখা যায়, মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সাথে সাথে ছুটে চলছে এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছে।

 

আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দুজন মানুষ ছিটকে পড়ে মারা যায়।

 

নামপ্রকাশ না করে একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পতনের ঘটনাটি ‘নিশ্চিতভাবে ঘটেছে’।

 

ওই কর্মকর্তা বলছেন, ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিল। সূত্র-বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023