শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তালেবানদের হাতে শুরু হল আফগানদের দিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

টানা তিন দিন ধরে নাটকীয়তার মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নিল সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবানের মুখপাত্র আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন এরইমধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের সেনা আর দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শেষ করার কথা জানিয়েছে। ফলে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার দিন শুরু হল আফগানিস্তানে।

 

দেশের পরিস্থিতি খুব একটা শান্ত এখনও হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন তালেবানের পুনরায় ক্ষমতায় ফেরা নিয়ে।

 

তালেবানদের হাতে ক্ষমতা যাওয়ার পর প্রথম দিন মেয়েদের স্কুলে যাওয়ার একটি ছবি টুইট করেছেন একজন আফগান। এটি একটি অস্বাভাবিক পরিবর্তন বটে, তবে তালেবানের শাসনকালে নারী স্বাধীনতা কতটুকু থাকে সেটাই প্রশ্ন।

 

যদিও তালেবান নেতারা এরইমধ্যে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আফগানদের সবধরনের অধিকার রক্ষায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এতো দ্রুত তাদের বিশ্বাস করা ঠিক হবে না।

 

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর পরই তালেবান ক্ষমতা দখলের পাঁয়তারা শুরু করে। আর তখন থেকেই আফগানদের শঙ্কা তালেবান ক্ষমতায় গেলে তারা কি আদৌ তাদের কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে পারবে? সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023