শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগান সরকারি বাহিনী ও সশস্ত্র তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। প্রায় সবকটি বড় শহর দখলের পর এবার রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান। দেশটির এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তালেবানরা চাহার আসিয়াব জেলায় পৌঁছে গেছে, যেটি কাবুলের দক্ষিণে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থিত। খবর বিবিসির।

 

এর আগে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের কাছাকাছি এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সৈন্যরা। তাদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করার চেষ্টায় রয়েছে আফগান বাহিনী।

 

সবশেষ ১৯৯৬ সালে কাবুল দখল করেছিল তালেবানরা। চার বছর দেশটিতে যুদ্ধ চলার পর বিজয়ী হয়েছিল তারা। ক্ষমতায় বসার পর তারা নারীদের কোণঠাসা করে রাখে, বন্ধ করে দেওয়া হয় তাদের স্কুলে যাওয়া, পর্দা করতে বাধ্য করা হয়, নিষিদ্ধ ছিল খেলাধুলাও। কেউ শরিয়া আইন ভঙ্গ করলে প্রকাশ্যে শাস্তিও দেয়া হতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023