শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বজুড়ে একদিনে করোনায় ১০ হাজারের বেশি প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখ ২৯ হাজার ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

 

শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৫৮ হাজার ২৭৪ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ জন।

 

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ১৬১ জন।

 

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩০ হাজার ৭৬২ জন।

 

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৭ হাজার ৯১৪ জন।

 

করোনা সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেনের মতো দেশগুলো।

 

তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023