শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগান বাহিনীর কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার ছিনিয়ে নিল তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে পটপরিবর্তনে চরম উদ্বিগ্ন ভারত। কাবুলের দিকে তালেবানের কুচকাওয়াজে সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। সেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার জানা গেছে, আফগান সেনাবাহিনীকে ‘উপহার’ হিসেবে দেওয়া ভারতের একটি অ্যাটাক হেলিকপ্টার দখলে নিয়েছে তালেবান।

 

২০১৯ সালে বন্ধু দেশ আফগান বিমান বাহিনীকে চারটি ‘এম-৩৫’ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত। অত্যাধুনিক ওই গানশিপগুলোতে রকেট ও মিসাইল থেকে শুরু করে অনেক রকমের হাতিয়ার বহন করা যায়। তারমধ্যে একটি রাখা ছিল কুন্দুজ বিমানবন্দরে।

একটি স্থানীয় সংবাদ মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার গানশিপ দিয়েছিল, তার মধ্যে একটি বুধবার কুন্দুজ বিমানবন্দর থেকে নিয়ে গেছে তালেবান।

 

তবে আর একটি স্থানীয় সূত্রে আবার দাবি করা হয়েছে যে, কপ্টারটি অকেজো হয়ে পড়ে ছিল। ফলে তালেবান বাহিনী সেটিকে কোনও কাজে লাগাতে পারবে না। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, ২০১৬ সালে এই চারটি ‘এম-৩৫’ হেলিকপ্টার পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে মজুত ছিল। সেবার এই কপ্টারগুলোও জঙ্গিদের নিশানা ছিল বলে জানা যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023