শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দংশনের প্রতিশোধ নিতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের বিহারে এক অদ্ভুদ ঘটনা ঘটেছে। সাপের দংশনের পর রামা মাহতো নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি প্রতিশোধ নিতে গিয়ে সাপকে কামড়ানোর চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি সাপের মাথায় কামড় দেওয়ার চেষ্টাকালে সাপটি তার মুখে ১০ বার কামড়ে দিয়েছে। ১২ ঘণ্টা পর সোমবার সকালে মুঙ্গের জেলার এই বাসিন্দার মৃত্যু হয়েছে।

 

আত্মীয়ের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় শঙ্খিনী জাতের বিষাক্ত সাপের একটি বাচ্চা মাহতোর পায়ে কামড় দেয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে সাপটিকে ধরে চিবুতে শুরু করেন। এসময় বাচ্চা সাপটি তার মুখে ১০ বারের বেশি কামড় দেয়।

 

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য মাহতোকে হাসপাতালে নিতে চেয়েছিলেন। কিন্তু তার দাবি এটি ছিল বাচ্চা সাপ ও বিষহীন। তাই হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।

 

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ২০১৯-২০ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের তথ্য অনুসারে, রাজ্যটির ১৫ বছরের বেশি বয়সী পুরুষদের ১৫.৫ শতাংশ মদ পান করেছেন। সূত্র: স্পুটনিক নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023