শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে একমাসে সহস্রাধিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াইয়ে গত এক মাসে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। কেবল গত তিন দিনে কমপক্ষে ২৭টি শিশু নিহত হয়েছে।

 

সোমবার প্রকাশিত জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

 

তালেবান গত শুক্রবার থেকে এ পর্যন্ত আফগানিস্তানের ছয়টি প্রাদেশিক রাজধানী শহর দখলে নিয়েছে। তারা যুদ্ধবিরতীর একটি আন্তর্জাতিক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।

 

চলতি মাসের শেষে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশটিকে তালেবানরা নতুন নতুন এলাকা দখলে নিতে অগ্রসর হচ্ছে।

 

এতে বিভিন্ন স্থানে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, এ লড়াই চলাকালে গত এক মাসে আফগানিস্তানে সহিংসতায় ১ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

 

এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, দিনকে দিন শিশুদের ওপর নির্মমতা বেড়েই চলেছে। আফগানিস্তানের তিন প্রদেশ – কান্দাহার, খোস্ত ও পাকতিয়ায় এ ২৭ শিশুর প্রাণহানী হয়েছে। এসব এলাকায় তিনদিনে প্রায় ১৩৬টি শিশু আহতও হয়েছে।

 

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বলেন, ‘শিশুদের জন্য আফগানিস্তান বিশে^র সবচেয়ে খারাপ স্থানগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এ পরিস্থিতি অধিকতর খারাপ হয়েছে।’

 

শিশুরা সড়কের পাশে পুতে রাখা বোমা এবং বন্দুকযুদ্ধ চলাকালে হতাহত হচ্ছে। এক আফগান মা জানান, তারা ঘুমিয়ে ছিলেন। এ সময় বোমা আঘাত হানে তাদের ঘরে। এতে আগুন লেগে গেলে তার শিশু পুত্র পুড়ে মারা যায়।

 

ইউনিসেফ আফগানিস্তানে উভয়পক্ষকে শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023