শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাতিসংঘের জলবায়ু প্রতিবেদন
আরো চরম আবহাওয়া মোকাবেলা করবে মানুষ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আগামী কয়েক বছরের মধ্যে মানুষ আরো বেশি চরম আবহাওয়া মোকাবেলা করবে। সেইসঙ্গে মেরু অঞ্চলের বরফ গলার কারণে সমুদ্রের পানির স্তর যেভাবে বেড়েছে, মানুষ তার ফলও ভোগ করবে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।

 

বহু প্রতিক্ষীত ৪২ পৃষ্ঠার ওই আইপিসিসি জলবায়ু প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণামুলক মত দিয়েছেন। জলবায়ুর পরিবর্তন মানুষের সামনে যে চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে, সেটাকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছেন তারা।

 

সম্প্রতি বিশ্বব্যাপী দাবানল, ঝড়, জলোচ্ছাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। চলতি বছরেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ মোকাবেলা করেছে কানাডা। এ ছাড়া গ্রীস, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল মাইলের পর মাইল বনাঞ্চল পুড়িয়ে চলেছে। এতে নিয়মিত ঘটছে প্রাণহানীর ঘটনা।

 

প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি লিখেছে, মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ুতে অভূতপূর্ব এ পরিবর্তন আসছে। কখনো পরিবর্তনটা এমন আসছে যে, তা আবার আগের অবস্থায় নেয়া সম্ভব হবে না।

 

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ গবেষণায় দেখা গেছে, এক দশকে চরম তাপপ্রবাহ, খরা, বন্যা বেড়েছে; সীমা ছাড়িয়েছে তাপমাত্রা।

 

এ প্রতিবেদন সম্পর্কে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বলেন, এটা মানবজাতির জন্য এক লাল (চরম) সংকেত। বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব যদি তড়িঘড়ি করে পদক্ষেপ নেয়, তবে দুর্যোগ সামাল দেয়া সম্ভব।

 

তারা বলছেন, একটা আশা আছে, যদি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ব্যাপকভাবে কমিয়ে আনা যায়, তাহলে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে।

 

বিজ্ঞানীদের দেয়া তথ্যের ভিত্তিতে এন্তোনিও গুতেরেস বলেন, ‘যদি আমরা সর্ব শক্তি দিয়ে চেষ্টা চালাই, তাহলে আমরা জলবায়ুর এ দুর্যোগ মোকাবেলা করতে পারবো। কিন্তু আজকের প্রতিবেদন যেটা বলছে, তাতে আমাদের হাতে বিলম্ব করা বা কোনো অজুহাত দেখানোর মতো সময় নেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023