শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

যুক্তরাষ্ট্রে একে-৪৭ নিয়ে চলন্ত গাড়িতে মহড়া, তরুণীকে খুঁজছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ব্যস্ত একটি সড়কে বিলাসবহুল গাড়িতে করে একে-৪৭ রাইফেল নিয়ে মহড়া দিয়েছেন এক তরুণী। গত ১১ জুলাই এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির পুলিশ ওই তরুণীকে খুঁজছে।

 

সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ব্যস্ত একটি সড়কে চলন্ত ক্যাডিলাক গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক বের করে হাতে একে-৪৭ রাইফেল ধরে মহড়া দিচ্ছিলেন ওই তরুণী। জনসম্মুখে অস্ত্র প্রদর্শনের জন্য ওই তরুণীকে খুঁজতে পুলিশ। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ এই ছবি টুইটারে পোস্ট করেছে। তবে কীভাবে ওই ছবি পুলিশের কাছে গেল জানায়নি পুলিশ।

এদিকে গত বুধবার ফ্রান্সিসকোর পুলিশ ছবির ওই ক্যাডিলাক গাড়ি খুঁজে পেয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

অন্যদিকে, ওই তরুণী কেন একে-৪৭ রাইফেল হাতে নিয়ে চলন্ত গাড়িতে করে মহড়া দিয়েছে সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023