শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীন ও অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও অস্ট্রেলিয়ায় বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এতে দেশ দুটিতে নতুন নতুন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুক্রবার এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

চীন : ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। তারপর ক্রমেই এ ভাইরাস ছড়িয়ে পড়ে দেশে দেশে।

চীনে ভাইরাস শনাক্ত হলেও পরে দেশটি থেকে এ ভাইরাস বিদেয় নিয়েছিল। এক বছর পর আবার সেখানেই ফিরেছে করোনা। এবার নতুন রূপে। চীনে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে।

শুক্রবার চীনের হেলথ কমিশন জানিয়েছে, তাদের দেশে অন্তত ১২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। এর আগের দিন চীনে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৮০ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ায়ও আঘাত হেনেছে ডেল্টা বা করোনার ভারতীয় ধরন। অতি সংক্রমণশীল এ ধরনটির কারণে লকডাউন জারি করেও সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ।

দেশটির কর্মকর্তারা শুক্রবার জানান, সিডনিতে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন সব মিলিয়ে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে; আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২৬২ জন।

এ সংক্রমণের জেরে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক করোনা হানায় মৃতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023