শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দীর্ঘদিন পর চালু হচ্ছে পবিত্র ওমরাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন।

 

পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার  অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি।

 

স্থানীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-আমিরি।

তিনি বলেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

 

বিদেশি মুসল্লিদের ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির ৫০০টি কোম্পানি এবং প্রতিনিধিদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা টিকা প্রদানের পরিস্থিতি দেখে মহররম থেকে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

এর আগে ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজন করেছে সৌদি আরব সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023