শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

এবার করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতোমধ্যেই গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের সন্ধান মিলল। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখন পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

 

তবে দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

 

ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই রূপের কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই রূপের সন্ধান পাওয়া গেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তার পর থেকে এখন পর্যন্ত তা বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে। সূত্র: আনন্দবাজার ও ইন্ডিপেন্ডেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023