শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

এবার ছড়াচ্ছে ডেল্টার চেয়ে ভয়ংকর করোনার ‘ল্যামডা স্ট্রেইন’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামডা স্ট্রেইন নামক করোনাভাইরাসের ধরনটি ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভয়ংকর। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেইন শনাক্ত হওয়ায় এটি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

 

সংবাদমাধ্যমটি জানায়, এক টুইটে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামডা স্ট্রেইনের উৎপত্তি হয়েছে পেরুতে। এটিই করোনায় মারা যাওয়া সর্বোচ্চ মৃত্যুহারের দেশ। এরই মধ্যে এই ধরনটি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

 

ল্যামডা স্ট্রেইন প্রথম শনাক্ত হয় লাতিন আমেরিকার দেশ পেরুতে। এর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে। তারপর থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ভ্যারিয়েন্টের আধিক্য বেশি। সেখানে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023